দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ এক বিক্ষোভ সমাবেশ আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
কোতয়ালি থানাধীন টেপাখোলা সোনালী ব্যাংকের নিচে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জে মহানগর যুবদল নেতা মোঃ শাওন কে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে পৈশাচিক ভাবে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দ মোদাররেস আলী ইছা। আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি সদস্য সচিব এ,কে,,কিবরিয়া স্বপন সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ফরিদপুর মহানগর বিএনপির, যুগ্ম আহবায়ক আতাউর রশিদ বাচ্চু । এ সময় বিএনপি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন সরকারের পায়ের নিচে মাটি নাই তাই বিরোধীদলকে নির্মূল করতে তারা উঠে পড়ে লেগে গেছে। হত্যা নির্যাতন করে এই সরকার বেশিদিন ক্ষমতা থাকতে পারবে না। তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেবার দাবি জানান। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।