ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক পল্লব।

বুধবার (৩১ আগস্ট) বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে পল্লবকে সভাপতি নির্বাচিত করা হয়।

জাহিদুল হক পল্লব প্রয়াত জহুরুল হক নাগর মিয়ার ছেলে। এলাকার নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বাংলা বিভাগে প্রভাষক পদে তিনি কর্মরত। এছাড়া সামাজিক সংগঠন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সাধারণ সম্পাদক।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি জাহিদুল হক পল্লব বলেন, শিক্ষা বিস্তার এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সাধ্য অনুযায়ী কাজ করে যাব। বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আধুনিক মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

 আরও পড়ুনঃ ফরিদপুরে ও এম এস এর চাল বিক্রয় কর্মসূচি শুরু