ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ সকাল ১০ টায়  অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান, জেলাধীন সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।