ফরিদপুরে এবার বেড়েছে সব ধরনের ডিমের দাম। শুধুমাত্র হাঁসের ডিম বাদে অন্যান্য ডিমের দাম বেড়েছে প্রতি পিস দুই থেকে তিন টাকা করে।
এ ব্যাপারে হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী মোবারক বেপারী জানান গত কয়েক বছর করোনার কারণে খামারীরা ব্যবসা করতে পারেনি। এখন যখন ব্যবসা শুরু করেছে তখনই জিনিসপত্র দাম ও অত্যন্ত বেড়ে গেছে। একই সাথে বৃদ্ধি হাঁস মুরগির খাবারের দামও।
পাশাপাশি পোল্টির উপাদান গুলি তো বৃদ্ধি পেয়েছেই। সবকিছু মিলে উৎপাদন কম। তাছাড়া বাইরে থেকে ডিম আমদানি কমে যাওয়ার কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। খুব তাড়াতাড়ি এই সমস্যা যাবে বলে মনে হয় না।
এদিকে বাজার ঘুরে দেখা যায় প্রতি পিস ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা করে । সোনালী মুরগীর ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা করে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৫ টাকা করে এছাড়া প্রতি পিস কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে ৩ টাকা করে। অথচ গত সপ্তাহে ই এর দাম ছিল তুলনাম তুলনামূলক কিছুটা কম।
এদিকে ডিমের আকর্ষিক মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণ রয়েছেন মারাত্মক সমস্যায়। তারা অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করছেন।