ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দুস্থদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। গত বুধবার সকালে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সাংসদ ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার চৌধুরী লাবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস।

আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সমাজসেসবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিন।

আরও পড়ুনঃ খোকসায় আবেদন করলে মিলবে স্বপ্নের ঘর ও জমি

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষ্ণপুর ইউনিয়ন আ.লীগ নেতা প্রাণ কৃষ্ণ চৌধুরীর (পিরু)। অনুষ্ঠানে ১৩০ জন দুস্থ মহিলাদের সেলাই মেশিন, ৪৯ জন শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী, বাইসাইকেল ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।