ফরিদপুরের আলফাডাঙ্গায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৭টি সেলাই মেশিন ও তিনজনকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।

বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলম, সমাজসেবা কর্মকর্তা বজলুর রশীদ ও প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতি কণা বিশ্বাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ গোমস্তাপুরে সার ডিলারকে জরিমানা

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.আওয়াল আকন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্যাব সভাপতি সাংবাদিক কবীর হোসেন, সমকাল প্রতিনিধি ও প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন, সাংবাদিক মিয়া রাকিবুল ইসলাম ও শাহিনুর রহমান প্রমুখ।