ফরিদপুর পৌরসভার কর্মচারী কনজারভেন্সি শাখার সুপারভাইজার মোঃ মজনু মিয়া (৩৮) আজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি রাজিউন)
জানা গেছে, তিনি সকালে স্ট্রোক করে মাথা কেটে যাবার পর সদর হাসপাতালের চিকিৎসা নেন। তাতে তেমন উন্নতি না হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে নেবার পথে মৃত্যুবরণ করেন।
কার মৃত্যুতে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, কাউন্সিলার বৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি দীর্ঘদিন যাবত ফরিদপুর পৌরসভার কনজারভেন্সি শাখায় কর্মরত ছিলেন।