কুষ্টিয়ার খোকসা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত। শুক্রবার  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী, খোকসা থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক তারিকুল আলম তসর। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশন এর একাডেমিক সুপারভাইজার জালাল উদ্দিন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকগণ। এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয় এবং উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করা হয়। পরে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।