ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা দরিদ্র বিলকিস বেগম (৪৫) এর পার্শ্বে দাড়ালো ফরিদপুর রোগী কল্যাণ সোসাইটি।
অসহায় নারী পড়ে গিয়ে মাজার মেরু দন্ডে গুরুত্বর আহত হয়ে ভুগছিলেন। অর্থকষ্টে চিকিৎসা সেবা সম্ভব হচ্ছিল না।
এক সচেতন নাগরিকের মাধ্যমে তিনি খোজ পান এই সংগঠনের। মঙ্গলবার সন্ধ্যায় শহরের আলীপুর গ্রীণ হাসপাতালস্থ সংগঠনটির ফরিদপুরের সভাপতি মোঃ আফজাল হোসেনের কাছে এলে তিনি সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা ও ঔষধ পত্রের ব্যবস্থা করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, গ্রীণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামানসহ নেতৃবৃন্দ।