ফরিদপুরের সদরপুরে গত মঙ্গলবার সন্ধ্যায় আমিরাবাদ ফজলুলহক পাইলট উচ্চ বিদ্যালয় ও চরচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। আহত ইমরান(১৪) ও কামরুল(১৬) কে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
মারপিটের হুকুমদাতা তারা মৃধা(৪০) নামক এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে আমিরাবাদ ও চরচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে উপজেলা পর্যায়ে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আমিরাবাদ বিজয়ী হলে চরচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদেরকে তিরষ্কার করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চরচাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষন চন্দ্র পাল বাদী হয়ে মামল দায়েরের প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনায় সদরপুর উপজেলা নির্বহী কর্মকর্তা জনাব মোঃ আহসান মাহমুদ রাশেলের সাথে কথা হলে, তিনি বলেন, ”আমার সামনে মারপিটের ঘটনা ঘটে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বী কলেজ ছাত্রী নিখোঁজ থানায় জিডি
এই ঘটনার সাথে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।” সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক জন গ্রেফতার হয়েছে। মামল দায়েরের প্রস্তুতি চলছে।