ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাড়ির পাশে খেলা করতে গিয়ে সাপের কামড়ে কথা আক্তার ওরফে রোজা নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৮ টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কথা আক্তার পান বিক্রেতা মিঠু মোল্যার মেয়ে। স্থানীয় পবনবেগ নূরাণী এতিমখানা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

পরিবারসূত্রে জানা যায়, সন্ধ্যার পরে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় শিশুটির পায়ে হাতের আঙ্গুলে কী যেন একটা কামড়ে দেয়।ব্যাথা শুরু হলে সে পরিবারের লোকজনরে জানায়।

আরও পড়ুনঃ রাজনগরে নারী নির্যাতন মামলার আসামী গ্রেফতার

শিশুটির বর্ণনা শুনে তারা শিশুটিকে দ্রুত আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: এস এম সায়েম তাকে মৃত্যু ষোণনা করেন।
তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত সাপের কামড়ে শিশু মারা গেছে।