ফরিদপুরে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।
 আজ বিকেলে ফরিদপুর শহরের জনতার ব্যাংকের মোড়ে  ফরিদপুর জেলা তেল- গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে উক্ত কমিটির আহ্বায়ক কাদের আব্দুল আজাদের সভাপতিত্বে লোডশেডিং কেন? শীর্ষক ব্যানারে ভুল নীতি ও দুর্নীতির জন্য দায়ীদের শাস্তি দাও! গ্যাস অনুসন্ধান সহ স্বনির্ভর পরিবেশবান্ধব জ্বালানি নীতির দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত  হয়।
এ সময় ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা  ভুলনীতি ও দুর্নীতির জন্য দেশের লোডশেডিং হচ্ছে এমন বক্তব্য তুলে ধরে তারা এ সমস্যার অতীব জরুরী সমাধানের দাবি জানান।