ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাজীব মুসল্লী (২৬) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মফিজ মোল্যাসহ কয়েক জনের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাপুলিয়া গ্রামের ছালাম ফকিরের বাড়ির সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায়বুধবারেমফিজ মোল্যাসহ ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন রাজীবের মা রহিমা খানম। পুলিশ একজননে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
সাগর উপজেলার টগরবন্দ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও উপজেলার চাপুলিয়া গ্রামের ফসিয়ার মুসল্লীর ছেলে।
এজাহার থেকে জানা যায়, অভিযুক্তদের সাথে কয়েক দিন ধরে স্থানীয় রাস্তার একটি জমি নিয়ে ঝামেলা চলছে।মঙ্গলবার দুপুরে পরিষদের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিল। ছালাম ফকিরের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা মোটরসাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে সাগরকে। তার কাছে থাকা এক লাখ ৩৫০০০ টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ সালথায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং
অভিযুক্তদের সাথে কথা বলতে সরেজমি গেলে পাওয়া যাইনি। তাদের নেতৃত্বদানকারী স্থানীয় ইউপি সদস্য কালু ফকির ঘটনার দিন বাড়িতে ছিলনা। এ ঘটনার সাথে তিনি জড়িত নন বলে জানান।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে পুলিশ।