ফরিদপুর ও জেলা মহানগর যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 আজ আজ সকাল পৌনে ১১ টায়   ফরিদপুর কোর্ট চত্ত্বরে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের নেতা মান্নাফীর বক্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়।
 এ সময় জেলা বিএনপির বক্তব্য রাখেন  যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এ সময় বিএনপি ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।