ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতা পূর্ণ  মন্তব্যের প্রতিবাদে  এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
আজ বেলা একটায়  ফরিদপুর সদর হাসপাতালের সামনে থেকে প্রেসক্লাবের সামনে পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করে তারা। জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠুর সভাপতিত্বে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে  এ  বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত  হয়।
এ সময় বক্তব্য রাখেন  ফরিদপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ফরিদপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন  প্রমূখ এ সময় দলের  অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রতিবাদ সভায় বক্তারা ‌ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।