ফরিদপুরে হিন্দু  বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে  কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল সাড়ে চারটায়   ফরিদপুর  প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির কর্তৃক ঘোষিত  এ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
 সংগঠনের  সাধারণ সম্পাদক অলোক সেন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি  অশোক কুমার বাপন জেলা পূজা উদযাপন পৌর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তুষার কুমার দত্ত , হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কানাইপুর ইউনিয়নের সভাপতি বিপ্লব সাহা, হিন্দু ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি  গোপাল চন্দ্র সরকার, অনুষ্ঠান পরিচালনা করেন কোতোয়ালি থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐ পরিষদের সদস্য সচিব রনি তরফদার।
এ সময় বক্তারা সারাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা তুলে ধরেন।
 বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নের দাবি করেন।
এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।