ফরিদপুরের আলফাডাঙ্গায় মহিরুন্নেছা- সানোয়ার খান মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যম্প অনুষ্ঠিত এবং খাদ্রসামগ্রী বিতরণ করা হয়ছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হেলেঞ্চাহাটী মহিরুন্নেছা-সানোয়ার খান মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নিজেস্ব মাঠে প্রতিষ্ঠাতা সানোয়ার খানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরমর্শ দেন।
এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অসহায় মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র ব্রিগেডিয়ার জেনারেল এস.এম বায়েজিদ খান।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, বুড়াইচ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম, উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক কাশেম মন্ডল প্রমুখ।