পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌরসভা প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকালে ভিজিএফের ৩১৮১ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
চাল বিতরণ কর্মসূচির সার্বিক তদারকি করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র সাইফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংসদে সহধর্মীনি সেলিনা হোসেন, পৌর কাউন্সিলর আজিজুুর রহমান,মিজানুর রহমান, হারুন অর রশীদ,মাসুম শেখ, রবিউল ইসলাম, সৈয়দ আলী বিশ্বাস ও রিনিয়া বেগম প্রমুখ।