ফরিদপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা হিসেবে চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পৌরসভা, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং নাগরিক কমিটির যৌথ উদ্যোগে শহরের অম্বিকা হলে আজ সকাল দশটা থেকে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে মোট ১৭০ টি পরিবারকে মাথাপিছু দশকেজি করে উক্ত চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম নাগরিক কমিটির আহবায়ক জাহিদুর রহমান জাহিদ, নাগরিক কমিটির সভাপতি শামসুল বারী শানু সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ ভালো নেই ফরিদপুরের কামারেরা