ফরিদপুর জেলা ছাত্রলীগের এক সভা আজ বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের এ  সভা অনুষ্ঠিত হয়।
 ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি  তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান এর সভাপতিত্বে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক  সভা  অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  ফাহিম আহমেদ, সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম,সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস প্রমুখ।
 সভায়  নেতৃবৃন্দ ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা আরও বলেন ছাত্রলীগের রাজনীতি করতে হলে প্রত্যেককে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে লালন করতে হবে এবং নিঃস্বার্থ ভাবে জনগণের কল্যাণের জন্য সদা সচেষ্ট থাকতে হবে।
তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার। একই সাথে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।