ভালো নেই ফরিদপুরের কামারেরা। মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আযহা বা কুরবানী ঈদ আরম্ভ হবে সেই আশাতেই অনেক মালামালের পসড়া নিয়ে বসেছিলেন তারা।
কিন্তু কাঙ্খিত মালামাল বিক্রি না হওয়ার কারণে তারা অনেকটাই হতাশ।
এ ব্যাপারে কথা হল শহরের আলিপুর মোড়ে বাদল কর্মকারের সাথে। তিনি বলেন গত বছর এবার থেকেও বেচাকেনা ভালো করতে পারছিলেন তিনি। তবে এ বছর কাঙ্ক্ষিত বিক্রি করতে না পারায় অনেকটা হতাশ হয়েছেন তিনি।
এখানে একটা চাপাতি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার টাকার ভিতর । একটা ছুরি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। এর ফলে এসব মালামাল বিক্রি করে অনেক কষ্টের সংসার নির্বাহ করতে হচ্ছে তাকে।
আগামী রবিবার পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। আর ঈদুল আযহা কে কেন্দ্র করে প্রতিবছরই যে ধরনের বেচাকেনা হয় এ বছর তার অর্ধেক ও বেচাকেনা করতে পারেননি তিনি ।
এখন আশা করছেন যে কয়েকদিন বাকি আছে এই বাকি দিনগুলোতেই মালামাল বিক্রি করে অনেকটা ক্ষতিপুষে নিতে পারবেন।
তিনি বলেন সারা বছরই তিনি দা বঠি কুড়াল শাপল কোদাল বিক্রি করে তার জীবন ধারণ করতে হয়। এই কাজে সহযোগিতা করেন তার ছেলে সুদেব কর্মকার ও দুজন কর্মচারী।এদের নিয়ে তাকে সারা বছরই এই কর্মকারের কাজ। কিন্তু কাঙ্খিত বেচাকেনা না করতে পারে তিনি বেশ হতাশ একই সাথে। বিভিন্ন স্থানে বন্যার কারণে, এবং মানুষের হাতে পয়সা না থাকার কারণে এই অবস্থা হচ্ছে বলে তিনি ধারণা করছেন।