ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রাত আটটায় শহরের ফরিদপুর স্টেশন সংলগ্ন লক্ষীপুর রেল ক্রসিং এর পাশে ছোট রেল ব্রীজ এর উপর  মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে  অজ্ঞাত  ঐ  ব্যাক্তি(৫০) নিহত হয়।
 পরবর্তীতে রাজবাড়ী জেলার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যাক্তির লাশটি উদ্ধার করে। বর্তমানে লাশ রাজবাড়ি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
এ সংবাদ লেখা পর্যন্ত উক্ত ব্যক্তির নাম পরিচয়  পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।