ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফৈরদোস আরা ডলি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈই, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বী নোমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা অফিসার মো.নিয়ামত হোসেন, পল্লি বিদ্যুৎ এর এজিএম বোরহান উদ্দিন, সালথা থানার এস আই আওলাদ হোসেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্লা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ চাঞ্চল্যকর কুলুলেস ‍‍দমেহেরুল‍‍দ হত্যা মামলার আসামি আটক