দেশীয় মাছের ডিম ছাড়ার চলতি মৌসুমে ফদিরপুরের সদরপুর উপজেলার বিভিন্ন খালে ও নদ-নদীগুলো থেকে অবাধে ডিমওয়ালা মাছ ধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল সোমবার বিকালে ভ্রাম্যমান অভিযান চালিয়েছে সদরপুর উপজেলা মৎস অধিদপ্তর।

অভিযানে বিভিন্ন খাল থেকে কয়েকটি অবৈধ বাধ অপসার করা হয় ও প্রায় ১ হাজার মিটার চায়না দোয়ারী জব্দ করে তা পুড়িয়ে দেয়া ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস কর্মকর্তা তাসনিয়া তাসমিম।

আরও পড়ুনঃ  নড়াইল পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে ৬২ কোটি ৪ লাখ  ৩৪ হাজার টাকার বাজেট পেশ