পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদপুর জেলা মেডিকেল টিম প্রেরণ করা হয়েছে ।  ফরিদপুর সিভিল সার্জন এর অফিস হতে  স্বাধীনতা চিকিৎসক পরিষদ শাখা ফরিদপুর  ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ফরিদপুর শাখার উদ্দোগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ শাখা ফরিদপুর এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের নেতৃত্বে  একটি মেডিকেল টিম আগামীকাল পদ্মা সেতু উদ্ভোদনী অনুষ্ঠানে অতিথিদের জরুরি চিকিৎসার জন্য মাদারীপুর জেলার শিবচরের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছে।
উক্ত  মেডিকেল টিমে কার্ডিওলজি, মেডিসিন,সার্জারী, আর্থো-সার্জারী বিভাগের মোট ছয় জন কনসালটেন্ট, ১০ জন মেডিকেল কর্মকর্তা, ১০ জন স্টাফ নার্স ও ৪ জন অফিস সহায়ক আছেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ শাখা ফরিদপুর  ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ফরিদপুর শাখার উদ্দোগে   এ  মেডিকেল টিম আগামীকাল  পদ্মা সেতুর  উদ্ভোদনী অনুষ্ঠানে আগত অতিথিদের জরুরি চিকিৎসার জন্য মাদারীপুর জেলার শিবচরের উদ্দেশ্য আজ সকালে রওনা দিয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী  অতিথিদের জরুরি চিকিৎসায় মেডিকেল টিমের  এ কার্যক্রম গুরুত্বপূর্ণ পালন করবে বলে সাধারণ মানুষ মনে করে।