ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাঁটা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ পাংশায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

এসময় পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাশেম মন্ডল, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল আলিম খানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।