আগামী ২৩  শে জুন ফরিদপুর এর ঐতিহ্যবাহী সরকারি হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি (২০২২-২০২৫) ৫ম বাষিকী নির্বাচন উপলক্ষে ক্রমশ জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এ নির্বাচনকে কেন্দ্র করে অনেক সিনিয়ার প্রার্থীদের সাথে তরুন প্রার্থীসহ সকল ব্যবসায়ী ভোটারগনদের মাঝে একটা মেলবন্ধন তৈরি হয়েছে। সেই সাথে প্রার্থী ও ভোটারগনদের উৎসাহ উদ্দিপনায় পুরো বাজার জুড়ে বইছে নির্বাচনি হাওয়া।এরই ধারাবাহিকতায় এ নির্বাচনে পলো প্রতীক নিয়ে সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছেন মো: মোবারক বেপারী।
খোঁজ নিয়ে জানা যায়, তিনি বাজারের রাকিব এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের স্বত্ত¡াধীকারি। ব্যবসার মুলধারা সঠিক রেখে সততা ও সুনামের সহিত তার ব্যবসা পরিচালোনা করে আসছে। এ নির্বাচনে বাজার ব্যবসায়ীদের পক্ষে কথা বলার সুযোগ চেয়ে তিনি সমাজ কল্যাণ সম্পাদক পদে জয়ী হওয়ার আশা নিয়ে ভোটারসহ সকলের দ্বারে দ্বারে গিয়ে নিজের নির্বাচনি প্রচারনা চালিয়ে আসছেন।
নির্বাচনকে কেন্দ্র করে এক প্রতিক্রিয়ায় বাজারের ব্যবসায়ী ভোটারসহ সকলের দোয়া ও সমর্থন কামনা করে মোবারক জানান, আমি অন্যান্য ব্যবসায়ীদের মত এই বাজারের একজন ব্যবসায়ী। পুরো বাজার মিলে আমি মনে করি ‘আমরা একটি বাজার ব্যবসায়ী পরিবার’। এই বাজারের ব্যবসায়ীরা আমারই পরিবারের সদস্য। তাই তাদের জন্য কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগবে।
তিনি আশা করেন বিগত দিনে ব্যবসায়ীরা যেভাবে তাকে সমর্থন করেছেন ভালোবেসেছেন, ঠিক একই ভাবে এবারও তিনি সকলের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ পাবেন। এ সময় তিনি বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন ঐতিহ্যবাহী সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি নির্বাচনে আমাকে সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত করলে, আমি ব্যবসায়ীবৃন্দের ভোট অর্থ্যাৎ আমানত রক্ষা করব।
পাশাপাশি তাদের ন্যার্য দাবি আদায়ে সরকারের যে খানে দ্বারস্থ হতে হয়, সেখানেই আমি সম্মুখ সাড়িতে থাকব। একই সাথে প্রাকৃতিক বিপদ-আপদসহ বাজার ব্যবসায়ীদের কল্যানে সর্বদা নিয়োজিত থাকার অঙ্গিকার করেন মো: মোবারক বেপারী। উল্লেখ্য ১৯৭৪ সালে শহরের কুমার নদীর তীরে প্রতিষ্ঠিত হওয়া এই বাজার বৃহত্তর ফরিদপুরের মধ্যে অতি পরিচিত। আগামী ২৩ শে জুন সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহনের মধ্য দিয়ে সরকারি হাজী শরিয়াতুল্লাহ বাজার ব্যাবস্থাপনার নির্বাচিত কমিটির ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তিতে নির্বাচিত কমিটি ৫ বছরের জন্য কমিটির দায়িত্ব পালন করবেন।