বাংলাদেশ কৃষকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম মোল্যা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৬ জুন) রাত পৌঁনে নয়টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইব্রাহিম মোল্যা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর পশ্চিম পাড়ার বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা আদর্শ কলেজের আজীবন দাতা সদস্য ও গোপালপুর হাফেজীয়া এতিমখানা মাদ্রাসার সভাপতি ছিলেন।

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বার্তা বাজার’কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ বোয়ালমারীতে মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতি ফেনসিডিলসহ গ্রেফতার