ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সলের সভাপতিত্বে আজ সকালে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল।
আজ থেকে চার দিন ব্যাপী উপজেলার ৯টি ইউনিয়নে একটি স্থায়ী ও ২১৬টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাসের মোট ৩০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু