ফরিদপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তার সহধর্মিণী আম্মাজান আয়েশা (রা) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর কটূক্তির প্রতিবাদে সরকারি রাজেন্দ্র কলেজ এবং ইয়াসিন কলেজ এর শিক্ষার্থীদের উদ্যোগে আজ বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে  এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় সরকারি রাজেন্দ্র কলেজ ও ইয়াসিন কলেজের ছাত্ররা উপস্থিত ছিলেন তারা  ভারতের  বিজেপি নেত্রী  নুপুর শর্মা ও বিজেপি নেতা  নবীন জিন্দাল এর  ফাঁসি দাবী করেন।