ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান , জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস উপজেলাধীন সকল নির্বাহী অফিসারগণ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেল পাখি