ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণতন্ত্রের মানস কন্যা কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা, (এমপি) কে নিয়ে বিএনপি-জামাত কর্তৃক হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে সালথা উপজেলা কৃষক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকালে উপজেলা কৃষক লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সালথা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, রামকান্তপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হারুন মোল্লা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। অপরদিকে একই বিষয় নিয়ে উপজেলা যুবলীগের আয়োজনে, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে, বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও যুবলীগের নেতৃবৃন্দসহ অন্যন্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।