বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।

শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে এসে এক প্রতিবাদ সভা করে। এ সভায় বক্তব্য দেন উপস্থিত নেতা কর্মীরা।

এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির নিন্দা জানান এবং দোষীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত