জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে ফরিদপুরের সালথায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। উপজেলার ৩ টি কলেজ প্রধান থেকে তিনি শ্রেষ্ঠ প্রধান হন।
গত বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের স্বাক্ষরিত এ তথ্য জানা গেছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত করেন।
এর আগে তিনি কয়েকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কলেজ পরিচালনা করে আসছেন। উনার গ্রামের বাড়ি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে। তিনি শিক্ষা প্রসারের সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আগ্রণী ভুমিকা পালন করে আসছে। উনার এই প্রাপ্তিতে তার অগণিত প্রিয় শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ প্রধান মনোনীত হয়েছি। এতে আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি। আগামিতে আরও ভালো কিছু করতে পারি এজন্য আমি সকলের দোয়া চাই।