ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বেলা বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।