ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন আজ কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
 উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯২ জন ভোটারের মধ্যে  ১৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। ফরিদপুর বাস মালিক সমিতির নির্বাচনে মোয়াজ্জেম হোসেন বাদল প্যানেলের ১১ জন ও  কামরুল ইসলাম সিদ্দিকী প‍্যানেলের ১০ জন  প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়েছে।
এতে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন প্রফেসর মো শাহজাহান, সহকারী কমিশনার অধ্যাপক রিজভী জানান ও নুরুল হুদা। আপিল কমিটির সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ নির্বাচনে পরবর্তীতে ‌ বিজয়ী দের নিয়ে ‌পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।