যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ায় ফরিদপুর যুবদলের পক্ষ হতে আনন্দ মিছিল বের করা হয়। আজ বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ  উপলক্ষে
আনন্দ মিছিল বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক  নাদিম হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বেনজির আহমেদ তাবরিজ ।
কেন্দ্রীয় যুবদল কমিটি ঘোষনা করায় ফরিদপুর জেলা যুবদল আনন্দ মিছিল করে থাকেন এবং এই কমিটি আগামীর আন্দোলন কে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।