ফরিদপুরের বোয়ালমারীতে সোসাইটি ডেভলপমেন্ট (এসডিসি) কমিটির পক্ষ থেকে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আশ্রয়ণ প্রকল্পবাসিদের জন্য স্বাস্থ্যসেবা বিষয়ক স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে ফ্রি সেবা প্রদান করা হয়। রোববার সকাল ৯টায় উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা আশ্রয়ণ প্রকল্পে এ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সোসাইটি ডেভলপমেন্ট (এসডিসি) কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রাফিউল আলম মিন্টু। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় প্রগ্রামার অফিসার প্রসেনজিদ কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান, সংরক্ষিত মহিলা সদস্য নাদিরা বেগম প্রমুখ।

আশ্রয়ণ প্রকল্পের ৩৫০ জন রোগীদের ফ্রিতে সেবা প্রদান করা হবে। এসময় একদিনে ১১০জন রোগী সেবা গ্রহন করেন। সোসাইটি ডেভলপমেন্ট (এসডিসি) কমিটির আয়োজনে প্রতি মাসে ৪ বার স্যাটালাইট ক্লিনিকের মাধ্যমে অসহায় ব্যক্তিদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন।

আরও পড়ুনঃ পাংশায় আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত