ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ টায়  ফরিদপুর জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এনডিসি  মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা  এই অনুষ্ঠিত  হয়।
 এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ফরিদপুর এর  জেলা প্রশাসক অতুল সরকার,সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা,সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ড. মোঃ হযরত আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মাকসুদা হক, রাশিন এর  নির্বাহি পরিচালক আসমা আক্তার মুক্তা সহ     সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
 এ সময়  ব্যাক্তিবর্গ জেলার চলমান উন্নয়ন প্রকল্প গুলোর কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার তাগিদ দেন। জেলা প্রশাসক মহোদয় সকল উপজেলা নির্বাহী অফিসার গণকে তাদের আওতাধীন এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের নিয়মিত দেখভাল করার কথা বলেন।
এছাড়াও সরকারী দপ্তরগুলোতে সেবা নিতে আসা সাধারণ জনগণ যেন ভোগান্তির শিকার না হন সেদিকে বিশেষ ভাবে নজর রাখার জন্য সবাইকে সজাগ থাকতে বলেন।