নেত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছে তা পালন করব বলে সাংবাদিকদের জানিয়েছেন নব নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ  মোহাম্মদ ইশতিয়াক আরিফ।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান সিনিয়রদের সাথে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণে কাজ করা হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা যাতে বিজয় অর্জন করতে পারে সে লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে।
এ সময় দলীয় লোকজন ছাড়াও স্থানীয় এলাকাবাসী তার সাথে কুশল বিনিময় করেন। এবং তার  সকল কাজ এ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।