আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের শতাধিক বীরমুক্তিযোদ্ধার হাতে উপহার হিসাবে পাঞ্জাবী তুলে দেওয়া হয়েছে ।
আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা এগারোটার টার দিকে শহরের আলীপুর মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন মিলনায়তনে এই ঈদের পোষাক বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে হঠাৎ করেই বেড়েছে ছিনতাই
এসময় উপস্থিত মুক্তিযোদ্ধা অথবা তার পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেন মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার ক্যাপটেন (অব) নূর মোহাম্মদ বাবুল, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবুল ফয়েজ, সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, মুক্তিযোদ্ধা পি. কে সরকার প্রমুখ।
জীবন দেবনাথ জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের বীর সন্তানদের জন্য সামান্য উপহার এটি।
আমরা চাই এই পবিত্র ঈদ সবার সঙ্গে সমানতালে ভাগ করে নিতে।