মাগুরা সদর উপজেলার আঙ্গারদাহ গ্রামে মধ্যেপাড়া মসজিদে ইফতারের সময় কাল বৈশাখী ঝড়ের তান্ডবে টিনের ঢালাসহ আসবাবপত্র ঝড়ে উড়ে গেছে। শুক্রবার ২২ এপ্রিল ইফতারের সময় এ ঘটনা ঘটে।
মসজিদের সভাপতি মোতালেব লস্কার জানান, আমাদের গ্রামে মসজিদে প্রতিদিনই ইফতারের আয়োজন করা হয়। ইফতারের সময় কাল বৈশাখীর তান্ডবে মসজিদের টিনের ঢালা ঝড়ে উড়ে গেছে।
এতে মসজিদের ভিতর থাকা কোরআন হাদিসের কিতাব ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষতি হয়েছে। মসজিদের ইমাম মাওলানা নেছার উদ্দিন জেলা প্রশাসকসহ দানশীল ব্যাক্তিদের কাছে নজর দেওয়ার আহ্বান জানান।