ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে অবস্থিত আল আলী অটো ব্রিকসকে বিশ হাজার এবং কেএইচএস ব্রিকসকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে মাটি ফেলে রাস্তা নষ্ট করায় ১৮৬০ এর দণ্ডবিধি ২৯২ ধারায় এই জরিমানা করা হয়।