ফরিদপুরের বোয়ালমারীতে ‘রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন’ নামক একটি সেবামূলক সংগঠন দুই শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। শনিবার বেলা ১১টায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান টনিকের পৃষ্ঠপোষকতায় ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন (মুশা মিয়া)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ময়না ইউপির সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, বর্তমান চেয়ারম্যান আব্দুল হক মৃধা, সাতৈর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী (তমাল) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, ছোলা ও খেজুর।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার