ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ে এক সেমিনার ৬ এপ্রিল জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর , ফরিদপুর এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: লিটন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মো: সিদ্দিকুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান আ: রাজ্জাক মোল্লা ,ক্যাব ফরিদপুর এর সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ ও ফরিদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মতিউর রহমান নান্নু।
আরও পড়ুনঃ ভেড়ামার আদর্শ কলেজের ছাত্রীকে অনৈতিক প্রস্তাবঃ শিক্ষক বরখাস্ত
সেমিনারে পাওয়ার পয়েন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ে তথ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,ফরিদপুর এর সহকারী পরিচালক সোহেল শেখ।
সেমিনারে বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার মো: সাহাদাৎ হোসেন, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, দৈনিক নাগরিক দাবীর নির্বাহী সম্পাদক মো: হায়দার খান, ব্যবসায়ী খায়রুজ্জামান লাভলু, আনোয়ার ইসলাম পলাশ প্রমুখ।