ফরিদপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা শাখার কর্মী সভা- অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে  ফরিদপুর  প্রেসক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের আহ্বায়ক  সৈয়দ রাশেদুল আলম তুহিন এর সভাপতিত্বে কর্মীসভা-২০২২ অনুষ্ঠিত  হয়।
 এসময় প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর নির্বাহী কমিটির সদস্য সচিব  জাকির হোসেন রোকন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  একেএম খালেদুজ্জামান জুয়েল, জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব  শফিকুল ইসলাম রতন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নির্বাহী কমিটির সদস্য মোঃ আহসান হাবীব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময়  নেতৃবৃন্দ বলেন বর্তমান রাতের আধারের স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটের অধিকার যেমন হরণ করেছে তেমনি ভাবে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে স্বাভাবিক ভাবে বেচে থাকার অধিকার টুকুও হরণ করছে। তারা বিএনপি নেতৃবৃন্দকে অবৈধভাবে হামলা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে।নেতৃবৃন্দ এ সময় বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।