ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ফরিদপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এ ঘটনা ঘটে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরন এ জানা যায় শনিবার রাতে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুর রেলওয়ে স্টেশন (প্ল্যাটফর্মে) ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে উক্ত বৃদ্ধ রেল স্টেশনের রেল লাইনের পাশে বসা ছিলেন,ট্রেন চলন্ত অবস্থায় শেষ বগিতে তার মাথাটা ট্রেনের নিচে দিয়ে দেয়। ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যায়।
উক্ত ব্যক্তির নাম শেখ নাজির(৮০) পিতা মৃতঃ জয়নাল শেখ গুহ লক্ষ্মীপুর থানা কোতোয়ালি ফরিদপুর। এ সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহটি রেললাইনে পড়েছিল ।
আরও পড়ুনঃ নগরকান্দায় কলেজে দুই শিক্ষকের মারামারি