ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক বিষয়ে উপজেলা স্টেডিয়াম মাঠে স্বল্পদৈর্ঘ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে শিল্পকলা একাডেমী চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডা ডাঃ এম এ গফফার, সহকারি শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে শিল্পকলা একাডেমী শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।