ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার ২৬ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে আলফাডাঙ্গা থানা চত্ত¡রে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়।

সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফরিদপুর-১ আসনেরসংসদ সদস্য মনজুর হোসেনসহ উপজেলা প্রশাসন, পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন, আওয়ামী যুবলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বাস্থ্য কমপ্লেক্সে, সাব- রেজিষ্ট্রার অফিসসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের ব্যাণারে পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন জাতীয় সংগীত পরিবেশন। বেলা সাড়ে ১১ টায় হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, সহকারী কমিশনার (ভূমি) মো.মহিন উদ্দিন, ইউপি চেয়ারম্যান, একেএম আহাদুল হাসান, ইনামুল হাসান, মিয়া আসাদুজ্জামান, এস এম মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশরাফউদ্দিন তারা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনায়েত হোসেন ও অবসর প্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার সৈয়দ এমদাদুল হক প্রমুখ। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুর হোসন।