ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দুই কৃতিসন্তান নারায়নগঞ্জ জেলা নৌ-যান বলগেট শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারিতে রাজধানীর ৮ নং বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান ট্রেড ইউনিয়নের হল রুমে বলগেট শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: জাহাঙ্গির বাংলাদেশে নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পোটলের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মৌখিক ভোটের মাধ্যমে এস এম ওবাইদর রহমান কে সভাপতি ও ইঞ্জি. মো: আলমগীর মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো: আনোয়ারুল হক সুমনকে কার্যাকারী সভাপতিসহ ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম পোটল, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন নারায়নগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মজিবুর রহমান মাষ্টার ও সভাপতি আজিজুল হক মাষ্টারসহ নৌ-যান শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্ট শ্রমিকগণ উপস্থিত ছিলেন।